August 22, 2026, 2:34 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা ; হবে উপনির্বাচন নেত্রকোনায় কালো পতাকা নিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল ময়মনসিংহে পাচারের সময় বাজারের ব্যাগ থেকে দুটি বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার চিকেনস নেকে ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড তৈরির ঘোষণা করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ যশোরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মামলার হুমকি দিলো অজ্ঞাত নারী
এইমাত্রপাওয়াঃ

দেশে ফিরেছেন ৬৫ হাজার হাজি ; ৪২ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজার ৮৬৪ জন হাজি। আর হজ করতে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ৪২ জন বাংলাদেশি।

বৃহস্পতিবার (৩ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এখন পর্যন্ত ১৭৬টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮২টি ফ্লাইটে ২৯ হাজার ৮৬০ জন এবং সৌদিয়া এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে ২৬ হাজার ২২৮ জন এবং সৌদি আরবের আরেক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাসের ২৩টি ফ্লাইটে ৮ হাজার ৭৭৬ জন হাজি দেশে ফিরেছেন।

ধর্ম মন্ত্রণালয় বলছে, ইতোমধ্যে ফিরতি পথের ৭৯ শতাংশ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এসব ফ্লাইটে ৭৬ শতাংশ হাজি দেশে ফিরেছেন।

গত ৫ জুন অনুষ্ঠিত হজের জন্য এবার সৌদি আরবে যান ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি। তাদের মধ্যে যে ৪২ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৩১ জনই পুরুষ ও ১১ জন নারী।

সর্বশেষ গেল রোববার জুলফিকার আলী নামের একজন সৌদি আরবে মারা যান। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার এই ব্যক্তি গত ৩১ মে বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছিলেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে আরও ২২ জন হজযাত্রী সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page