March 12, 2026, 10:52 am
শিরোনামঃ
প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু ; হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৬৩৮

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৯৩ জনে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৩৮ জন ডেঙ্গুরোগী। অন্যদিকেঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ৬৩৬ জন ডেঙ্গুরোগী।

শনিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৬৩৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৩০ এবং ঢাকার বাইরের এক হাজার ১ হাজার ২০৮ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬ জন, ঢাকার বাইরের ৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৭৭ হাজার ৮০১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৭১৭ জন, আর ঢাকার বাইরের এক লাখ ৭৭ হাজার ৮৪ জন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৬৯ হাজার ৭৭২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৮ হাজার ৫৪ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৭১ হাজার ৭১৮ জন।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page