October 8, 2026, 10:01 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

দেশ থেকে ষড়যন্ত্র ও হিংসার রাজনীতি চিরতরে দূর হোক : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে নিজ বাড়িতে দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, পবিত্র এ দিনে আল্লাহর কাছে ফরিয়াদ হচ্ছে, আমাদের দেশ শেখ হাসিনার নেতৃত্বে আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে এ অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে। পাশাপাশি দেশ থেকে ষড়যন্ত্রের রাজনীতি, সাংঘর্ষিক-হিংসা ও ঘৃণার রাজনীতি যাতে চিরতরে দূরীভূত হয় এটিই মহান আল্লাহর কাছে প্রার্থনা।

তিনি বলেন, আপনারা জানেন পবিত্র রমজান মাসে আমাদের সরকারের নানাবিধ পদক্ষেপের কারণে মজুতদার, অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়াতে পারেননি। ঈদ উপলক্ষ্যেও বিভিন্ন জিনিসের দাম বাড়ানোর যে অপচেষ্টা সম্ভব হয়নি। অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদ যাত্রাও অনেক স্বস্তিদায়ক হয়েছে। মানুষ স্বস্তির সঙ্গে ঈদ যাত্রা করতে পেরেছে। আমরা সবাই মিলে যেন সবসময় দেশের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরতে পারি সেটিই আল্লাহর কাছে প্রার্থনা।

ড. হাছান মাহমুদ বলেন, ফিলিস্তিনসহ পৃথিবীর যেসব দেশে মুসলমান সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছে, সেখানে যেন তাদের দাবি প্রতিষ্ঠিত হয় এবং মিয়ানমার থেকে যাদের বিতাড়িত করা হয়েছে তাদের যেন সে দেশের সরকার ফেরত নিয়ে যায় সে দোয়া প্রার্থনা করি। সবার জীবন মঙ্গলময় হোক, শান্তিময় হোক। দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলুক এবং দেশ থেকে হিংসা ঘৃণা দূরীভূত হোক এটি আজকের দিনের প্রত্যাশা।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page