October 8, 2026, 8:20 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

দোষীকে জেল দেওয়ার পরিবর্তে ‘কোরআন পড়ার’ আদেশ দিলেন বিচারক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জর্ডানের এক ব্যক্তিকে মেরে আহত করার অপরাধে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে তোলা হয় আদালতে। তবে ওই যুবককে কোনো জেল না দিয়ে ‘শাস্তির বিকল্প’ হিসেবে কোরআন পড়া এবং কোরআনের সূরা মুখস্ত করার আদেশ দিয়েছেন বিচারক। এছাড়া যে যুবক মারধরের শিকার হয়েছেন তিনিও ওই অভিযুক্তকে ক্ষমা করে দিয়েছেন।

দেশটির সরকারি বার্তাসংস্থা পেত্রা নিউজ বুধবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির দেওয়া তথ্য অনুযায়ী, আদালত জানতে পারেন হামলাকারী যুবক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও তিনি। আর এ বিষয়গুলো চিন্তা করে জেল না দিয়ে তাকে শোধরানোর একটি সুযোগ দেন আদালত। জেলে পাঠানোর বদলে ওই যুবককে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে দেওয়া হয়েছে। যেখানে তিনি কোরআন শিক্ষা গ্রহণ করবেন।

আদালতের বিচারক তার রায়ে বলেছেন, যুবকের বিরুদ্ধে অপরাধ সংঘটিত করার যে অভিযোগ তোলা হয়েছে সেটি সত্য এবং তার অপরাধ প্রমাণিত হয়েছে। তিনি যে অপরাধ করেছেন সেটিতে নিশ্চিত শাস্তি রয়েছে। কিন্তু ওই যুবকের বয়স যেহেতু কম— তাই তাকে কোনো জেল বা আর্থিক জরিমানা করার বদলে, সমাজের সঙ্গে মেশার জন্য আরেকবার সুযোগ দেওয়া উচিত। সূত্র: মিডেল ইস্ট আই

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page