October 15, 2026, 6:39 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির চেয়েও গাজার ধ্বংসযজ্ঞ বড় : জোসেপ বোরেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়কর এবং সেখানে ইসরাইল যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ধ্বংসযজ্ঞের চেয়েও মারাত্মক।

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির বিভিন্ন শহরে যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল, গাজায় ইসরাইলের আগ্রাসনে তার চেয়ে বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো বলেন, গাজার শতকরা ৮৫ ভাগ মানুষ অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পর্যায়ের এ কর্মকর্তা বলেন, গাজার ওপর ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে তাতে অবিশ্বাস্য সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শতকরা ৬০ থেকে ৭০ ভাগ বেশ বেসামরিক মানুষ হতাহত হয়েছে বলে উল্লেখ করেন জোসেফ বোরেল। তিনি বলেন, গাজার মানুষের দুর্ভোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নজিরবিহীন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।

অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের ওপর অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা আগের যেকোনো সময়ের চেয়ে সহিংস হামলা জোরদার করেছে বলেও উল্লেখ করেন জোসেফ বোরেল।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page