October 15, 2026, 8:36 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ : রুহুল কবির রিজভী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষকে স্বস্তি দিতে না পারার পাশাপাশি বাজার সিন্ডিকেট দমনে সরকারের অক্ষমতাও চরম আকার ধারণ করেছে।

শনিবার (১১ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচি বলেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মানুষ দিশেহারা। প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে। এর মধ্যেই চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) এবং সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় আরও বেড়ে গেছে।

তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। সেখানে জীবন রক্ষাকারী ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, বিস্কুট, টমেটো কেচাপ, জুস, টিস্যু পেপার, ফলমূল, সাবান-ডিটারজেন্ট, মিষ্টি এবং এমনকি চপ্পলের ওপর ভ্যাট বৃদ্ধির ফলে মধ্যম ও নিম্ন আয়ের মানুষকে আরও চাপে পড়তে হচ্ছে।’

রিজভী বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের ব্যবসা-বাণিজ্য খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। এখনও অনেক ব্যবসায়ী লোকসান কাটিয়ে উঠতে পারেননি। এর মধ্যেই ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তকে তিনি আত্মঘাতী বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতির সময় এমন কর বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে অতিরিক্ত চাপ সৃষ্টি করবে এবং অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর হবে।’

রিজভীর মতে, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং সরকারের নীতিগত ব্যর্থতা দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তিনি দ্রব্যমূল্য ও কর ব্যবস্থার ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি জনস্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page