October 29, 2026, 2:22 pm
শিরোনামঃ
বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির এক রাতে মস্কোতে ৬১৩ ইউক্রেনীয় ড্রোন ; পাল্টা হামলা রাশিয়ার যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন
এইমাত্রপাওয়াঃ

ধর্মীয় বিদ্বেষ প্রতিরোধে জাতিসংঘ সজাগ হওয়ায় সৌদি আরবের স্বস্তি প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ধর্মীয় বিদ্বেষ প্রতিরোধে জাতিসংঘের সজাগ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে সৌদি আরব। সুইডেনে ধর্ম অবমাননার পরিপ্রেক্ষিতে সংস্থাটির মানবাধিকার কাউন্সিল একটি প্রস্তাব তোলার পর বুধবার এক বিবৃতিতে বিষয়টিতে সমর্থন জানায় রিয়াদ।

মানবাধিকার কাউন্সিল জানায়, বৈষম্য, শত্রুতা বা সহিংসতাকে উসকে দেয় এমন ধর্মীয় বিদ্বেষ প্রতিরোধ ও এসব ঘটনায় বিচার করার পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান রয়েছে রেজুলেশনে।

সৌদি আরব বলছে, বিশ্বের বেশ কয়েকটি দেশের জোরালো দাবির পর এ রেজুলেশনটি এসেছে। এটি ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক। আন্তর্জাতিক আইন দ্বারা নিশ্চিত করা মানবিক মূল্যবোধের প্রচার।

রিয়াদ জানায়, সংলাপ, সহনশীলতা এবং মধ্যপন্থার সমর্থনে তার সব প্রচেষ্টা অব্যাহত রাখবে তারা। ঘৃণা ও চরমপন্থা ছড়াতে চায় এমন সব ধ্বংসাত্মক কাজ এড়িয়ে যাবে সৌদি।

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সেক্রেটারি-জেনারেল জাসেম আলবুদাইউইও এই পদক্ষেপের প্রশংসা করেছেন।

তিনি বলেন, ‘সুইডেনে চরমপন্থীদের দ্বারা কোরআন পোড়ানোর মতো ঘটনা ধর্মীয় বিদ্বেষকে উৎসাহিত করে। সহিংসতা ও বৈষম্যকেও বাড়িয়ে দেয়। এমন ঘৃণ্য কাজ মোকাবিলার জন্য আন্তর্জাতিক রেজুলেশনের প্রয়োজন ছিল।’

আলবুদাইউই বলেন, ‘জিসিসি দেশগুলো সব সময় বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মের মধ্যে সহনশীলতা এবং পারস্পরিক বোঝাপড়া চায়। এটা মানবাধিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। শান্তিপূর্ণ সহাবস্থান ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতার ওপর নির্ভর করে।’

পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পবিত্র কোরআনের একটি অনুলিপিতে আগুন দেন সালওয়ান মোমিকা নামের এক ব্যক্তি। তিনি ইরাকি বংশোদ্ভূত আশ্রয়প্রার্থী বলে জানা গেছে। গত সপ্তাহে সুইডিশ পুলিশ তার বিরুদ্ধে ‘উত্তেজনা তৈরির’ অভিযোগ এনেছে।

এ ঘটনায় গোটা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। সূত্র: আরব নিউজ

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page