October 8, 2026, 6:30 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

‘ধর্ম যার যার ; উৎসব সবার’ স্লোগানটি ঈমান পরিপন্থী : মাওলানা আব্দুর রব ইউসুফী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব সবার- স্লোগানটি ঈমান পরিপন্থী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউসুফী বলেন, স্বাধীন রাষ্ট্রের প্রতিটি নাগরিক তার নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রাখে। দেশের নাগরিকরা রাষ্ট্রীয় আইন মেনে চলেন এবং ট্যাক্স দেন। সেহেতু রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের জান-মাল, সম্মান ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা।

তিনি আরও বলেন, একজন মুসলমানের জন্য অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা দেওয়া বাধ্যতামূলক নয়। এটি অন্য ধর্মের ধর্মীয় কার্যক্রমে সহযোগিতা হিসেবে বিবেচিত হতে পারে, যা ইসলাম সমর্থন করে না।

ইউসুফী জানান, গত বছর ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলেম সমাজ সাময়িকভাবে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তার জন্য এগিয়ে এসেছিলেন। তখন প্রশাসনের কিছু সীমাবদ্ধতা থাকায়, আলেম সমাজ রাষ্ট্রকে সহযোগিতা করেছেন।

তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি ভিন্ন। বর্তমান প্রেক্ষাপটে আলেম সমাজ বা মুসলমানদের জন্য হিন্দুদের দুর্গাপূজায় মন্দির পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আলেম সমাজকে সচেতন থাকতে হবে, যাতে কোনো কুচক্রী মহল সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়ে নাশকতা চালিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না করতে পারে।

তিনি সরকার ও প্রশাসনের প্রতি দেশের প্রতিটি নাগরিক তার নিজ ধর্ম নির্বিঘ্নে ও নিরাপদে পালন করতে পারে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page