October 13, 2026, 6:26 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ধারনার চেয়ে দ্রুতগতিতে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর পতন হচ্ছে : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিগুলোর পতন ধারনার চেয়ে দ্রুতগতিতে হচ্ছে। তিনি আঞ্চলিক পরিস্থিতিকে প্রতিরোধ অক্ষের অনুকূলে বলেও বর্ণনা করেছেন।

ইরানের রাজধানী তেহরানে বৃহস্পতিবার ‘নিউ ওয়ার্ল্ড অর্ডার জিওম্যাট্রি’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের সমাপণী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শামখানি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা এখন একটি সংবেদনশীল ঐতিহাসিক সন্ধিক্ষণে অবস্থান করছি। বিশ্ব ব্যবস্থায় যে বিশাল পরিবর্তন হতে যাচ্ছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিবর্তনের সময় আমাদের বৃহৎ পরিকল্পনাগুলো পুনর্মূল্যায়ন করতে হবে।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকতা বলেন, নয়া বিশ্বব্যবস্থা আমাদের জন্য বড় ধরনের সুযোগ সৃষ্টি করতে পারে- এটা যেমন ঠিক তেমনি তা আমাদের জন্য হুমকি ও বিপদও তৈরি করতে পারে।তবে সুযোগ কিংবা হুমকির বিষয়টি নির্ভর করছে দেশগুলোর আচরণ এবং এই বিশাল পরিবর্তন গ্রহণ করার জন্য তাদের প্রস্তুতির ওপর। নয়া বিশ্ব ব্যবস্থাকে গ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page