October 16, 2026, 10:23 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় টিসিবির কার্ডে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁর মান্দায় টিসিবির কার্ড আটকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। মঙ্গলবার (৪ এপ্রিল) উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ সময় বাধ্য হয়ে চেয়ারম্যানের দাবি পূরণ করতে হয়েছে ভুক্তভোগীদের। তারপরই তাদের ভাগ্যে জুটেছে টিসিবির পণ্য। এতে চরম ক্ষোভ বিরাজ করছে ভুক্তভোগীদের মাঝে।

ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার কালিকাপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামের নির্দেশে বসতবাড়ির হোল্ডিং নম্বর দিয়ে ১০০ টাকা করে আদায় করছেন গ্রাম পুলিশ। অনেকে এটি নিয়েছেন আবার কেউ কেউ নেয়নি। টিসিবির কার্ডধারী যারা হোল্ডিং নম্বর প্লেট নেয়নি আজকে তাদের কার্ড আটকে টাকা আদায় করা হয়েছে।

ইউনিয়নের চকশ্রীকৃষ্ণ গ্রামের মোয়াজ্জেম হোসেন বলেন, টিসিবির পণ্য নিতে ইউনিয়ন পরিষদে আসি। এ সময় গ্রাম পুলিশ হোল্ডিং নম্বর প্লেট বাবদ ১০০ টাকা পরিশোধের টোকেন দেখতে চান। সেটি দেখাতে না পারায় লাইনে দাঁড়াতে দেয়নি। পরে টাকা দিয়ে নম্বর প্লেট নিয়েছি। এর পর লাইনে দাঁড়িয়ে পণ্য নিতে হয়েছে।

আরেক ভুক্তভোগী গোলাম মোস্তফা বলেন, ‌গ্রাম পুলিশ বাড়ি বাড়ি গিয়ে হোল্ডিং নম্বর প্লেট দিয়ে ১০০ টাকা করে আদায় করছে। এর পর তারা একটা টোকেন দিয়েছে। কার্ডের সঙ্গে সেই টোকেন দেখিয়ে টিসিবির পণ্য নিতে হচ্ছে। আগে যারা টাকা দেয়নি তাদের কার্ড আটকিয়ে টাকা আদায় করেছে।

অভিযুক্ত কালিকাপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু বলেন, ইউনিয়নে বসতবাড়ির হোল্ডিং নম্বর দিয়ে ১০০ টাকা করে আদায় করা হচ্ছে। টিসিবির কার্ডধারী যারা হোল্ডিং নম্বর প্লেট নেয়নি তাদের কাছ থেকে ওই ১০০ টাকা করে নেওয়া হচ্ছিলো। ইউএনও ফোন দেওয়ার পর সেটি বন্ধ করে দেওয়া হয়। কার্ড আটকে টাকা আদায় কিংবা পণ্য না দেওয়ার অভিযোগ সঠিক নয়।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাকির মুন্সী বলেন, হোল্ডিং নম্বরের সঙ্গে টিসিবি পণ্যের কোনো সম্পর্ক নেই। এ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর চেয়ারম্যানকে হোল্ডিং নম্বরের টাকা আদায় করতে নিষেধ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page