March 26, 2026, 5:53 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় ঝরে পড়া শিশু শিক্ষার্থীদের স্কুলমুখী করতে নগদ অর্থ সহায়তা বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নওগাঁর ধামইরহাটে ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে নগদ অর্থ সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন আজ সোমবার দুপুরে এসব সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার বিশ্বাস, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদা, সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাত, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, চাইল্ড প্রটেকশন অফিসার প্রদীপ হাসদা, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, রোজলীন মিতু কোড়াইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র আয়োজনে শিশু স্বাস্থ্য সুরক্ষা ও শিশু শ্রম বন্ধে ১৭ শিশুর পরিবারের মধ্যে শর্ত সাপেক্ষে নগদ অর্থ, ৮টি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহায়ক সামগ্রী, ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও শিকড় প্রশিক্ষণ কেন্দ্রের ১৮০ শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু নিরোধে মশারি বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page