September 7, 2026, 4:48 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় ভেকু গাড়ির নিচে চাপা পড়ে গৃহবধূ নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁর বদলগাছীতে এক্সিভেটর (ভেকু) গাড়ির নিচে চাপা পড়ে মালা (৪০) নামে এক গৃহবধূ ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় শারমিন (২০) নামের অপর একজন আহত হন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চার মাথা মোড় এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মালা নওগাঁর সদর উপজেলার সুলতানপুর গ্রামের স্বপনের স্ত্রী এবং সে কাজের সুবাধে বদলগাছীর পিন্ডিরা গ্রামে ভাড়া থাকতো।

আহত শারমিন বদলগাছীর জিধিরপুর গ্রামের মিলটনের স্ত্রী। আহত শারমিনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন‍্য পাঠানো হয়েছে।

প্রতক্ষ‍্যদর্শীরা জানান, শনিবার দুপুরের দিকে বদলগাছীর মাতাজি থেকে আসা এক্সিভেটর (গ্রেডার) মেশিন নওগাঁর অভিমুখে নিয়ে যাচ্ছিল। পথে উপজেলার চারমাথা মোড়ে এসে মেশিনটি চালু না হলে থেমে যায়। চালু করার জন‍্য এক্সিভেটর (গ্রেডার) মিশিনটিকে ট্রাকের সাহায্যে ধাক্কা দিলে ব্রেকের বেল্ট ছিড়ে যায়। এতে রাস্তায় খাবার নিয়ে দাঁড়িয়ে থাকা গৃহবধূ মালার উপর উঠে যায়।

ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মালার। অপরদিকে এক্সিভেটর (গ্রেডার) মেশিনের ধাক্কায় শারমিন নামে অপর একজন আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন।

দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়লে বদলগাছী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসেন।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, নিহত মালার স্বামী স্বপন কাঠমিস্ত্রীর কাজ করেন। আর সংসারে স্বামীকে সহযোগিতা করার জন্য মালা আলগা চুলের কাজ করেন। এদিন মালা তার বাচ্চার খাবার নেওয়ার জন‍্য বাজারে গিয়েছিলেন। খাবার নিয়ে বাড়িতে আসার সময় এমন ঘটনা ঘটেছে।

এ ব‍্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, খবর পাওয়া মাত্রই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page