March 31, 2026, 11:24 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

নকল ভূমিসেবা সিস্টেমের মাধ্যমে অসাধু চক্রের প্রতারণা ; সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নকল ভূমিসেবা সিস্টেমের মাধ্যমে প্রতারণা করছে অসাধু চক্র। এই প্রেক্ষাপটে সবাইকে সতর্ক করে গণবিজ্ঞপ্তি দিয়েছে সরকার।

রোববার (১৮ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয় থেকে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়, ভূমিসেবা সিস্টেমের মাধ্যমে প্রদত্ত দাখিলা, খতিয়ান ও ডিসিআর-এর অনুরূপ কিউআর কোড সংযুক্ত করে এক বা একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র নকল বা ভুয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরি করে সাধারণ নাগরিকদের প্রতারিত করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

এ পরিস্থিতি মোকাবিলায় এবং সাধারণ নাগরিকদের জন্য সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য ভূমি সেবা নিশ্চিতে ভূমি মন্ত্রণালয় মোবাইল অ্যাপ ‘ভূমি (Bhumi)’ চালু করা করেছে (Android Link: land.gov.bd/bhumi_android এবং iOS Link: land.gov.bd/bhumi_ios)। এর কিউআর কোডও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

‘এ অ্যাপে কিউআর কোড যাচাইকরণ ফিচার ব্যবহার করে দাখিলা, খতিয়ান ও ডিসিআর-এ প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে সংশ্লিষ্ট তথ্যের সঠিকতা যাচাই করুন এবং ভূমি (Bhumi) অ্যাপ ছাড়া অন্য কোনো কিউআর স্ক্যানার ব্যবহার করা থেকে বিরত থাকুন।’

কিউআর কোড যাচাইয়ের সময় কোনো ধরনের অস্পষ্টতা, ত্রুটি বা সমস্যা পরিলক্ষিত হলে বা প্রদর্শিত তথ্য নকল/ভুয়া বলে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ১৬১২২-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

ভূমি মন্ত্রণালয় আরও জানায়, ভুয়া বা নকল দাখিলা, খতিয়ান কিংবা ডিসিআর প্রস্তুতের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বা এসব ভুয়া ডকুমেন্ট প্রস্তুত বা ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page