March 4, 2026, 3:36 pm
শিরোনামঃ
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন এবং দুই উপদেষ্টার দায়িত্ব বৃদ্ধি চাঁদপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা ভারত মহাসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান ইরান যুদ্ধ ১০ দিনের বেশি চললে ক্ষেপণাস্ত্র সংকটে পড়বে যুক্তরাষ্ট্র নজরদারি বিষয়ে পেন্টাগনের সঙ্গে চুক্তি সংশোধন করছে ওপেনএআই
এইমাত্রপাওয়াঃ

নজরদারি বিষয়ে পেন্টাগনের সঙ্গে চুক্তি সংশোধন করছে ওপেনএআই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সঙ্গে করা চুক্তিতে বড় ধরনের সংশোধনী আনার ঘোষণা দিয়েছে ওপেনএআই। তাদের এআই মডেলগুলো যাতে ‘অভ্যন্তরীণ নজরদারিতে’ ব্যবহার না হয়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সামরিক কর্মকর্তাদের হাতে এআই’র অবাধ ক্ষমতা দেওয়া নিয়ে সমালোচনার মুখে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছে।

ওপেনএআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘সংবিধানের চতুর্থ সংশোধনীসহ প্রচলিত আইনের সঙ্গে সঙ্গতি রেখে, এই এআই সিস্টেম ব্যবহার করা হবে। তবে কোনোভাবেই মার্কিন নাগরিক ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে এটিকে অভ্যন্তরীণ নজরদারির কাজে ব্যবহার করা হবে না।’

গত শুক্রবার ওপেনএআই পেন্টাগনের এই প্রতিরক্ষা চুক্তিটি সই করে।

এর ঠিক কয়েক ঘণ্টা আগেই তাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’ তাদের এআই মডেল সামরিক খাতে নিঃশর্ত ব্যবহারের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপরই সরকারি মহলে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

অ্যানথ্রপিক দাবি করেছিল যে নজরদারি ও স্বায়ত্তশাসিত মারণাস্ত্র তৈরিতে এআই ব্যবহারের বিরুদ্ধে সুরক্ষা গ্যারান্টি দিতে হবে।

স্যাম অল্টম্যান জানিয়েছেন, পেন্টাগন এ সব বিষয়ে ‘প্রযুক্তিগত সুরক্ষা’ দিতে সম্মত হয়েছে।

তবে সুরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠায় অল্টম্যান সোমবার জানান, নীতিগত বিষয়গুলো আরও স্পষ্ট করতে তারা চুক্তিতে পরিবর্তন আনছেন।

অল্টম্যান আরও উল্লেখ করেন, নজরদারি ছাড়াও ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)-সহ কোনো গোয়েন্দা সংস্থা ওপেনএআই-এর মডেল ব্যবহার করবে না বলে পেন্টাগন রাজি হয়েছে।

তবে তিনি এও স্বীকার করেন যে তাড়াহুড়ো করে চুক্তিটি করা হয়েছে।

তিনি বলেন, ‘শুক্রবার চুক্তিটি করার জন্য আমাদের তাড়াহুড়ো করা ঠিক হয়নি। বিষয়টি অত্যন্ত জটিল এবং এর জন্য স্বচ্ছ যোগাযোগ প্রয়োজন।’

অল্টম্যান আরও বলেন, এমন অনেক ক্ষেত্র আছে, যেখানে এই প্রযুক্তি এখনও ব্যবহারের উপযোগী হয়ে ওঠেনি। নিরাপত্তার স্বার্থে এর অনেক ঝুঁকি ও সীমাবদ্ধতা এখনও আমাদের পুরোপুরি বোঝা সম্ভব হয়নি।

এদিকে, অ্যানথ্রপিক-এর বিরুদ্ধে পেন্টাগনের নেওয়া ব্যবস্থারও সমালোচনা করেন অল্টম্যান।

পেন্টাগন অ্যানথ্রপিককে ‘সাপ্লাই চেইন ঝুঁকি’ হিসেবে ঘোষণা করেছে। এর ফলে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে কাজ করে, এমন কোনো প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সঙ্গে লেনদেন করতে পারবে না।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে অ্যানথ্রপিক। তারা একে যে কোনো আমেরিকান কোম্পানির জন্য ‘বিপজ্জনক নজির’ হিসেবে অভিহিত করেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page