October 10, 2026, 9:23 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে ঈদের নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত শতাধিক শিশু

অনলাইন সীমাান্তবাণী ডেস্ক : নড়াইল জেলায় আজ বিনামূল্যে ঈদের নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত শতাধিক শিশু। বেলা সাড়ে ১১টায় শহরের রুপগঞ্জস্থ মুস্তারী কমপ্লেক্সে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত প্রায় ১২০ শিশুর জন্য নতুন পাঞ্জাবী,মেয়েদের জামা,চুড়ি ও কসমেটিকস সামগ্রী বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সাংবাদিক সুলতান মাহমুদ,আওয়ামীলীগ নেতা হাফিজ খান মিলন,স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মীর্জা গালিব সতেজ, সাধারণ সম্পাদক এস,এম শাহ পরান,উপদেষ্টা ফয়সাল মুস্তারী,সোহাগ ফারাজী, সোহেল রানা,লিজা,নিপা প্রমূখ।
সরেজমিনে দেখা যায়, মুস্তারী কমপ্লেক্সের একটি দোকানে সাজানো হয়েছে শতাধিক নতুন জামাসহ ঈদ সামগ্রী। এর মধ্যে শিশুরা দলে দলে বা মা-বাবাকে নিয়ে এসে এখানে উপস্থিত হয়েছে। সকলেই স্টল ঘুরে নিজের পছন্দের জামা বিনামূল্যে নিচ্ছে। নতুন জামাসহ  ঈদ সামগ্রী পেয়ে আনন্দিত এসব শিশুর অনেকে সেখানেই সেই নতুন জামা পরিধান করে আনন্দ-উৎসাহ প্রকাশ করছে।
প্রতিবন্ধী রমজান (১৩) নতুন পাঞ্জাবী পেয়ে জানায়, আমি খুব আনন্দিত যে ঈদের দিন পরার জন্য নতুন একটা পোশাক পেলাম।একই ধরনের অনুভূতি প্রকাশ করেছে রজিবুল ইসলাম নামে ৭ বছরের এক শিশু।
স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মীর্জা গালিব সতেজ বলেন, শুধু সমাজের সামর্থ্যবানদের সন্তানরা নতুন জামা-কাপড় দিয়ে ঈদ করবে, এমনটা যেন মনে না হয়। ঈদের আনন্দ সবার জন্য, সেটি যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে,তাই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।সমাজের সুবিধাবঞ্চিত অসহায়,ছিন্নমূল,অটিজম ছোট ছোট এসব বাচ্চাদের মুখের হাসি দেখার জন্যই আমাদের এমন উদ্যোগ বলে তিনি জানান।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page