August 17, 2026, 10:39 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে জনতার মুখোমুখি জনতার সেবক মাশরাফি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জনতার মুখোমুখি জনতার সেবক’ অনুষ্ঠানে জনসাধারণের বিভিন্ন সমস্যার কথা শুনলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।

হবখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার (২১ ডিসেম্বর) বিকালে নড়াইল সদরের হাড়িগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ছাত্র-শিক্ষক, কৃষক ছাড়াও বিভিন্ন পেশার মানুষ মাশরাফি এমপির কাছে তাদের এলাকার সড়ক, সেতু, স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, সার বন্টনে সমস্যা, ভূমি অফিসের অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নের কথা তুলে ধরেন।

জনসাধারণের প্রশ্নের উত্তরে মাশরাফি বিন মর্তুজা এমপি বলেন, বিগত ৪ বছরে তিনি তার নির্বাচনী এলাকার সড়ক, সেতু, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ধরণের উন্নয়ন কাজের চেষ্টা করেছেন। কোনো প্রকার দুর্নীতি ও অনিয়মের আশ্রয়-প্রশ্রয় দেননি। তার নাম ভাঙ্গিয়ে কেউ টাকার বিনিময়ে চাকরি বা কোনো ধরণের প্রলোভন দেখালে ভুক্তভোগীকে তাদের নাম প্রকাশের কথা বলেন।

এছাড়া বিভিন্ন অফিসের যেসব কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণের কথা বলেন মাশরাফি।

মাশরাফি আরও বলেন, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও বরাদ্দের তালিকা মিলিয়ে দেখুন। কোথায় কত বরাদ্দ দেয়া হয়েছে, কেমন কাজ হয়েছে। ইতোমধ্যে নড়াইলে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ১০৫ কোটি টাকার কাজ হয়েছে। যা বিগত ৫০ বছরেও হয়নি।

হবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদশা মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, নড়াইল পৌরসভার কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম, শরফুল আলম লিটু, জেলা পরিষদ সদস্য খোকন সাহা, নলদী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, হবখালী ইউপি চেয়ারম্যান টিপু সুলতান, আউড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম পলাশসহ অনেকে।

পর্যায়ক্রমে নড়াইল-২ সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা।

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page