March 26, 2026, 8:38 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে ১ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আরবিএফএম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (৪ নভেম্বর) দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের উদ্যোগে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সহযোগিতায় মেডিকেল ক্যাম্পে এক হাজারের বেশি রোগিকে চিকিৎসা দেয়া হয়েছে।

শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের সভাপতি ডাক্তার শরীফ শামীম আতীকের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডাক্তার নাছিমা আকতার, সাবেক যুগ্মসচিব এটিএম মহিউদ্দিন, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুসহ অনেকে।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন-গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাওফিকা হুসাইন তুলি, অর্থপেডিক্স বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বীরেন্দ্রনাথ ভট্টাচার্য্য, সিনিয়র গাইনী বিশেষজ্ঞ ডাক্তার গুল এ আনার, সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এনামুল হক, স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাম্মী আক্তার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার আলীমুজ্জামান সেতুসহ দেশবরেণ্য ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন জানান, এলাকার অসহায় ও গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক বলেন, আমার বাবা শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমানের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পে এক হাজারের বেশি রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এছাড়া বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page