October 10, 2026, 12:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নয়াপল্টনে পুলিশের ওপর হামলার পরিকল্পনার মামলায় ফখরুল ও আব্বাস গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার নয়াপল্টনে পুলিশের ওপর হামলার উস্কানি ও পরিকল্পনার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে পল্টন থানায় গত ৮ তারিখে করা মামলায় ওনাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের ওপর বর্বরোচিত হামলা, জানমালের ক্ষতি- এসব অপরাধের  উসকানিদাতা এবং পরিকল্পনাকারী ছিলেন ওনারা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আর কেউ যদি এরকম অপরাধ করে তারাও আমাদের নজরদারিতে থাকবে এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো।

জানা গেছে, আট ঘণ্টারও বেশি সময় আটকের পর নিয়ম অনুযায়ী বিএনপির দুই নেতাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তারা এখন পল্টন থানা হেফাজতে আছেন।  তাদের হাজির করা হবে আদালতে।

বিএনপি নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসকে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করে পুলিশ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ডিবি পুলিশের একটি দল উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে। ডিবির কর্মকর্তারা ‘ওপরের নির্দেশ’ আছে বলে তাকে নিয়ে যায়।

প্রায় কাছাকাছি সময়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মির্জা আব্বাসকেও শাহজাহানপুরের বাসা থেকে ডিবি পুলিশের সদস্যরা নিয়ে গেছে। রাত সোয়া ৩টার দিকে তাকে তুলে নেওয়া হয়।

রাত ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বশীল সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিশ্চিত করে, বিএনপির মহাসচিব ও মির্জা আব্বাসকে ডিবি অফিসে নেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page