April 6, 2026, 2:10 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে অস্ত্রের মুখে জিম্মি করে আনসারদের শর্টগান ও গুলি ছিনতাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীতে আনাসার সদস্যদের কাছ থেকে দুটি শটগান ও ২০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ঘটনার পরপরই পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে নরসিংদী বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

সূত্র জানিয়েছে, পাহারারত অবস্থায় একদল ছিনতাইকারী আনসার সদস্যদের ওপর আকস্মিকভাবে আক্রমণ করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে দুই আনসার সদস্যদের কাছে থাকা শর্টগান ও ২০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাজ্জাদ হোসেন সেলিম গণমাধ্যমকে জানান, নরসিংদী বড় বাজারে অবস্থিত আনসার ক্যাম্পে রাত দেড়টার দিকে একদল ছিনতাইকারী দায়িত্বরত আনসার সদস্যদের ওপর আকস্মিক আক্রমণ চালিয়ে দুটি শর্টগান ও ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page