October 6, 2026, 2:30 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে স্বজনরা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরতলীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া মোল্লা বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া ওরফের কালা সুমন (৩৬) এই এলাকার ছোবান মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের ন্যায় দাসপাড়া মহল্লার একটি খানকা শরীফ থেকে বন্ধুদের সাথে আড্ডা শেষে বাড়ি ফিরছিলেন সুমন মিয়া। এসময় মোল্লা বাড়ি মসজিদ এলাকায় পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা এলোপাতারি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে তাকে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুমনের।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, কি কারণে এই হত্যাকান্ডের ঘটনা তা উদঘাটনে কাজ করছে পুলিশ। এখনও পর্যন্ত কেউ আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি। পরবর্তীতে ঘটনার বিস্তারিত জানানো হবে।



Our Like Page