September 7, 2026, 3:16 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে প্রাক্তন স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দিলো স্বামী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদী রায়পুরায় ডিভোর্স দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে প্রাক্তন স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন স্বামী। এ ঘটনায় লতা আক্তার (২৭) নামে ওই নারী এবং তার প্রাক্তন স্বামী খলিলুর রহমান (৩২) উভয়ই গুরুতর দগ্ধ হয়েছেন।

রোববার দুপুর ১টার দিকে রায়পুরা উপজেলার মরজাল ব্রাহ্মণের টেক এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য রেহানা বেগম জানান, গুরুত্বর অগ্নিদগ্ধ লতা আক্তার নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল এলাকার মফিজুর রহমানের মেয়ে এবং পেশায় একজন চিকিৎসক। লতা কয়েক বছর আগে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বর্তমানে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের দায়িত্ব পালন করছেন। ২ বছর আগে নিজের পছন্দে গাজীপুরের কাপাশিয়া উপজেলার বেলাশী এলাকার আতর আলীর পুত্র খলিলুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লতা।

বিয়ের বেশ কিছুদিন পর লতা জানতে পারেন খলিলুর রহমান পেশায় একজন ড্রাইভার। বিষয়টি লতা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। মিথ্যে পরিচয়ে প্রতারণা করে বিয়ে করার অভিযোগে গত দুই মাস আগে স্বামীকে ডিভোর্স দেন লতা।

এ ঘটনায় স্বামী খলিলুর রহমান ক্ষিপ্ত হয়ে রোববার দুপুরের দিকে লতার বাড়িতে এসে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় দুজনেই গুরুত্বর অগ্নিদগ্ধ হয়। পরে এলাকাবাসী লতাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।

এদিকে গুরুত্বর আহত স্বামীকে এলাকাবাসীর সহায়তায় তার পরিবারের পক্ষ থেকে কোথায় চিকিৎসার জন্য নেয়া হয়েছে তা জানা সম্ভব হয়নি।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ দুজনেই চিকিৎসাধীন। এই ঘটনায় এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page