August 7, 2026, 12:45 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীর চরাঞ্চলের প্রতিপক্ষের গুলিতে ১ জন নিহত ; আহত ৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে হায়দার আলী ওরফে সবুজ (২৮) নামে একজন নিহত হয়েছেন। এসময় এলোপাতারি গুলিতে আহত হয়েছেন আরও ৫ জন।

রোববার সন্ধ্যা পৌনে ৭টায় হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে ওই দিন বিকাল সাড়ে ৪টার দিকে বাঁশগাড়ি বাজারে এই হামলার ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মীর মাহাবুব।

নিহত হায়দার আলী ওরফে সবুজ (২৮) বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি এলাকার কালাকাজী বাড়ির হানিফ মিয়ার ছেলে। সে বাঁশগাড়ি বাজারে ইজিবাইকের সিরিয়ালম্যান হিসেবে কাজ করতো।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হক গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৩ ডিসেম্বর পার্শ্ববর্তী মির্জারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে গুলি করে হত্যার পর থেকে বাঁশগাড়ির সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থকরা এলাকা ছেড়ে যায়।

রোববার তারা বাঁশগাড়ি এলাকায় ফিরে অস্ত্রশস্ত্র নিয়ে বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের সমর্থকদের এলাকা ছাড়া করার জন্য হামলা শুরু করে। এসময় বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের কিছু সমর্থক এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পরে আশরাফুল হকের সমর্থকরা বাঁশগাড়ি বাজারে গিয়ে জাকির হাসান রাতুলের সমর্থক ইজিবাইক সিরিয়ালম্যান হায়দার আলী ওরফে সবুজকে গুলি করে। এসময় তাদের এলোপাতারি গুলিতে ৫ জন আহত হন।

গুরুতর আহতাবস্থায় গুলিবিদ্ধ সবুজকে উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা পৌনে ৭টায় কর্তব্যরত চিকিৎসক শেলি রানী দাম তাকে মৃত ঘোষণা করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার খবর পেয়ে পুলিশ সদস্যরা এলাকায় অবস্থান নিয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page