August 6, 2026, 5:15 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীর রায়পুরায় টেটাযুদ্ধে ১ জন নিহত ; আহত ৫ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের টেটাযুদ্ধে ১ জনের মৃত্যু হয়েছে। এসময় টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ৫ জন।

শনিবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আজগর আলী (৫৫)। আহতরা হলেন চান মিয়া, বাচ্চু মিয়া, শাহীন মিয়া এবং অজ্ঞাত আরও ২ জন।

স্থানীয়রা জানান, ৫ মাস আগে গজারিয়াকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য শাহ আলমের লোকজন বর্তমান ইউপি সদস্য খালেকের সমর্থকদের গ্রামছাড়া করে। ৫ মাস গ্রামের বাইরে থাকার পর আজ সকালে খালেক গ্রুপ পুনরায় গ্রামে ফেরার চেষ্টা করলে দুই গ্রুপের টেটাযুদ্ধ বাঁধে। এসময়ে টেটার আঘাতে খালেক গ্রুপের ১ জনের মৃত্যু এবং আহত হয় দুই গ্রুপের আরও ৫ জন।

আহতদেরকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভৈরবের একাধিক ক্লিনিকে নেয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশী অভিযান চলছে বলে জানিয়েছেন রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page