October 17, 2026, 11:55 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নাইজারে অপহৃত ফরাসি সাংবাদিক ও মার্কিন ত্রাণ কর্মীর মুক্তি লাভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জিহাদিদের হাতে অপহৃত ফরাসি সাংবাদিক ও মার্কিন ত্রাণ কর্মী মুক্তি পাওয়ার পর সোমবার নাইজারের রাজধানী নিয়ামিতে পৌঁছেছেন। এ সাংবাদিক প্রায় দুই বছর এবং ত্রাণ কর্মী ছয় বছর ধরে তাদের হাতে বন্দি ছিলেন। খবর এএফপি’র।

ফরাসি ফ্রিল্যান্সার অলিসিভয়ার ডুবোইস এবং আমেরিকান ত্রাণ কর্মী জেফরি উডকে নিয়ে বিমানটি নাইজারের রাজধানী নিয়ামিতে অবতরণ করে।

খবরে বলা হয়, ৪৮ বছর বয়সী ডুবোইসকে ২০২১ সালের এপ্রিলে মালি থেকে অপহরণ করা হয়েছিল এবং উডকে ২০১৬ সালের অক্টোবরে নাইজার থেকে নিখোঁজ হয়েছিলেন।

আতঙ্কিত কণ্ঠে ডুবোইস বলেন, ‘আমি ক্লান্ত বোধ করলেও ভাল আছি। এখানে থাকা, মুক্ত হওয়া আমার জন্য আশ্চর্যজনক। আমি এই গুরুত্বপূর্ণ মিশনে নাইজারের দক্ষতার জন্য এবং ফ্রান্সের প্রতি শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে যারা আমাকে আজ এখানে থাকতে সাহায্য করেছে তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই।’

নিয়ামি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের তাহুয়া অঞ্চলের আবলায় অবস্থিত তার বাড়ি থেকে বন্দুকের মুখে তাকে অপহরণ করা হয়েছিল।

অন্যদিকে, ৬১ বছর বয়সী উডকে নাইজারে ৩২ বছর ধরে একজন ধর্ম প্রচারক এবং মানবিক সহায়তা কর্মী হিসেবে কাজ করেন।

ডুবোইসের সঙ্গে কথা বলার পর দেওয়া এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো তার ‘অতি স্বস্তির’ কথা প্রকাশ করে বলেন, এ সাংবাদিক খুব শিগগিরই ফ্রান্সে ফিরে আসবেন।

আজ মঙ্গলবার ডুবোইসের প্যারিসে ফেরার আশা করা হচ্ছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উডকে মুক্ত করাকে স্বাগত জানিয়ে নাইজার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। (বাসস)

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page