February 19, 2026, 9:37 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে শিক্ষকদের টাকায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়ারফেজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ; ডোবায় মিলল মরদেহ ফের ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল ; রিখটার স্কেলে ৪.১
এইমাত্রপাওয়াঃ

নাটোরের আমবাগান থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরে জাহেদুল ইসলাম (৪৫) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বুড়ির বটতলা এলাকার একটি আমবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত জাহেদুল ইসলাম নজরপুর এলাকার সামাদ আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকালে বাড়ি থেকে বের হয় জাহেদুল ইসলাম। রাত ১০টা পর্যন্ত বাড়ির কাছে বাজারেই সময় কাটায় সে। এ সময় সকলের সঙ্গেই তার দেখা ও কথা হয়। এরপর জাহিদুল ইসলাম রাতে আর বাড়ি ফিরেননি।

বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়না। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে বুড়ির বটতলা এলাকায় জনৈক ইয়াকুব আলীর আমবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয়রা জানান, জাহেদুল বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে ঋণগ্রস্ত ছিলেন। পাওনাদাররা টাকা পরিশোধের জন্য চাপও দেয় তাকে। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়ে সে।

নাটোর সদর থানার ওসি নাছিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জাহেদুল আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page