October 7, 2026, 11:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

নাটোরে একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা ও মেয়ে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নাটোরের লালপুরে একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন বাবা-মেয়ে। এ ঘটনায় প্রশংসায় ভাসছেন বাবা আব্দুল হান্নান ও তার মেয়ে হালিমা খাতুন। এর আগে তারা একসঙ্গে এসএসসি পাস করেন।

মেয়ের সঙ্গে এইচএসসি পরীক্ষায় পাস করে আলোচনায় আসা আব্দুল হান্না লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট। তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে এ বছর এইচএসসিতে অংশ নেন। তার মেয়ে হালিমা খাতুন অংশ নেন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে।

দুজনের মধ্যে এইচএসসি পরীক্ষায় হান্নান জিপিএ-৪.৩৩ অর্জন করেছেন, আর তার মেয়ে হালিমা খাতুন পেয়েছেন জিপিএ-৩.৭১।

আব্দুল হান্নান জানান, ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সংসার জীবনে নেমে পড়েন তিনি। দীর্ঘ ২৫ বছর পর ২০২৩ সালে রুইগাড়ি হাইস্কুল থেকে পুনরায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেন। তখন তিনি কাউকে না জানিয়ে স্কুলে ভর্তি হয়েছিলেন ও নিজের মেয়ের সঙ্গে একসঙ্গে পরীক্ষা দিয়ে সফল হন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা পান। এ বছর তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে ও তার মেয়ে গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ও একসঙ্গে পাস করেন।

মেয়ে হালিমা খাতুন বলেন, পরিবারে অভাব থাকলেও বাবার পড়াশোনার প্রতি প্রবল ইচ্ছাশক্তি আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই, একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে।

আব্দুল হান্নান বর্তমানে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে সংসার পরিচালনা করছেন। তার এই অদম্য ইচ্ছাশক্তি ও শিক্ষার প্রতি ভালোবাসা স্থানীয় সমাজে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, শিক্ষার বয়স নেই প্রমাণ করেছেন আব্দুল হান্নান। আমরা তাকে স্বাগত জানাই ও যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় উপজেলার পক্ষ হতে তা দেওয়া হবে।



Our Like Page