April 10, 2026, 7:07 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ধুমপান ও তামাকজাত পণ্য ব্যবহার নিয়ন্ত্রণে পথসভা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ধুমপান ও তামাকজাত পণ্য ব্যবহার নিয়ন্ত্রণে নাটোরের সিংড়ায় পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় উপজেলার পাঙ্গাসিয়া বাজারে আয়োজিত পথসভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। সভায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা সম্পর্কে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার।

এ সময় তিনি বলেন, ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার কাংখিত লক্ষ্যে উপনীত হওয়ার জন্যে তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন। প্রচারণা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জনবহুল স্থানগুলোতে ধুমপান ও তামাকের ব্যবহার বিরোধী এবং এর ক্ষতিকর দিকগুলো উল্লেখ করে সাইনবোর্ড স্থাপন করা সহ আয়োজন করা হচ্ছে সভা-সমাবেশ। আইনের ব্যস্তবায়নে সময়ে সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম চলমান রাখা হবে। মসজিদের খুতবাতে তামাকের ক্ষতিকর দিক নিয়ে আলোকপাত করা হবে এবং তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করার জন্যে কৃষি বিভাগ ভূমিকা পালন করবে।

এ পথসভায় কলম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হারুন-অর-রশীদ, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা উপেন্দ্র নাথ সরকার এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন পেশাজীবীবৃন্দ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page