October 16, 2026, 10:23 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

নাটোরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সেমিনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার জেলায় অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে সমাজ সেবা অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম রেজা জানান, প্রাচীনকাল থেকে বংশানুক্রমে গড়ে ওঠা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎ শিল্প, কামার, বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারক ও কাঁসা-পিতলপণ্য প্রস্তুতকারক কিংবা মুচি’র মত পেশাগুলো আজ বিলুপ্তির পথে। বিলুপ্তপ্রায় এসব পেশার পেশাজীবীরা তাদের পেশা নিয়ে উদ্বিগ্ন।

পরিবেশ-বান্ধব ও দেশের ঐতিহ্যপূর্ণ প্রান্তিক পেশাজীবীদের পণ্যসমূহ আধুনিক ও টেকসইকরণ এবং পেশাজীবীদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহন করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদিত পণ্য ও সেবার উৎকর্ষ এবং পেশার আধুনিকায়নের মাধ্যমে তাদের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধিসহ সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণের নিমিত্তে জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহন করেছে সরকার।

সমাজ সেবা অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাগত বক্তব্যে জানান, জেলায় কামার, কুমার, নাপিত, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারক, কাঁসা-পিতল প্রস্তুতকারক, জুতা মেরামত ও প্রস্তুতকারক, লোকজ যন্ত্র তৈরিকারক, নকশী কাঁথা তৈরিকারক, শীতল পাটি ও শতরঞ্জি তৈরিকারক এবং লোকজ শিল্পিসহ মোট পাঁচ হাজার ৬২ জন প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠি আছেন। তাদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও উপকরণ প্রদানসহ কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page