October 11, 2026, 9:17 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

নাটোরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে স্কুলছাত্রীর অনশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের লালপুরে সৈকত ইসলাম (২৩) নামে এক প্রেমিকের বাড়িতে দুদিন ধরে বিয়ের দাবিতে অনশন করছে নবম শ্রেণির এক ছাত্রী। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৭ জুন) ভোরে উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়াতে প্রেমিক সৈকত ইসলামের বাড়িতে ওই স্কুলছাত্রীকে অনশন করতে দেখা গেছে। প্রেমিক সৈকত উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে।

জানা যায়, অভিযুক্ত সৈকত ভুক্তভোগী ছাত্রীর বান্ধবীর বড় ভাই। বান্ধবীর সঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার সুবাধে ওই ছাত্রীর সঙ্গে সৈকতের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২০ এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে সৈকতের খালার বাড়ি বনপাড়াতে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্কে জড়ায়। পরবর্তীতে সৈকত ওই ছাত্রীকে বিয়ে করতে আপত্তি জানালে গত ১৬ মে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করে।

এ বিষয়ে সৈকত ইসলামের সঙ্গে কথা বলতে একাধিক বার তার মোবাইলে যোগাযোগ করলেও ফোন বন্ধ পাওয়া যায়।

ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনাটি শুনেছি। বিষয়টি নিয়ে দুপক্ষের সঙ্গে মীমাংসার চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page