November 5, 2026, 8:14 pm
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

নাটোরে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বমানবতার মুক্তির দূত প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের পুণ্যময় দিন হিসেবে আজ জেলায় যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হচ্ছে।
ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন এবং কর্ম সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের (নাটোর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আবির্ভাব হয়েছিল মানবতার মুক্তির দূত হিসেবে। তিনি ছিলেন অন্ধকার পৃথিবীর আলোকবর্তিকা। তাঁর আদর্শ অনুসরণের মধ্য দিয়ে মানসিক প্রশান্তি লাভ করা সম্ভব, সমাজের অস্থিরতা দূর করে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানীত অতিথির বক্তব্য রাখেন নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতœা আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান, ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম, কান্দিভিটা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা গোলাম মোস্তফা প্রমুখ।
দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন এবং বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত শিক্ষার্থীদের জন্যে আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অনুষ্ঠানে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।
জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয় যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে।
দিবসটি উপলক্ষে বড় হরিশপুর সুন্নি জামে মসজিদ প্রাঙ্গনে আলোচনা আহলে সুন্নাত ওয়াল জামায়াত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page