November 5, 2026, 7:39 pm
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ৮০ বছরের বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের গুরুদাসপুরে ৮০ বছরের এক বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পম পাথুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার বৃদ্ধা ওই গ্রামের মৃত সুরত আলীর স্ত্রী।

নির্যাতনের শিকার বৃদ্ধা বলেন, আমার স্বামীর অনেক আগেই মারা গেছে। চার মেয়েরই বিয়ে হয়েছে। তবে মেঝো মেয়ের বিয়ের পর থেকে জামাইসহ সে আমার বাড়িতেই বসবাস করে। আমার ছোট মেয়ের সন্তান হওয়ায় মেঝো মেয়ে তাকে হাসপাতালে দেখতে যায়। বাসায় আমি আর আমার জামাই ছিলাম।

ভুক্তভোগী বৃদ্ধা বলেন, হঠাৎ আমার জ্বর আসে। আমি অসুস্থ হয়ে পড়লে জামাই বাজার থেকে ওষুধ এনে আমার ঘরে প্রবেশ করে। এর কিছুক্ষণ পর প্রতিবেশী আলমের ছেলে রতন ও বকুলের ছেলে উজ্জল চিৎকার চেঁচামেচি করে প্রতিবেশীদের জড়ো করে আমাদের মিথ্যা অপবাদ দেয় এবং বলে আমরা আপত্তিকর অবস্থায় ছিলাম। একপর্যায়ে তারা আমাকে টেনেহিঁচড়ে কাদা পানির মধ্যে একটি ডাব গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখে মারধর করে।

এ বিষয়ে অভিযুক্ত রতন আলী ও উজ্জল হোসেনের দাবি, মঙ্গলবার রাতে তাদের আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে। এরপর তাদের গাছের সঙ্গে বাঁধা হয়।

তবে ৮০ বছরের একজন বৃদ্ধার সম্পর্কে এমন অভিযোগ বিশ্বাসযোগ্য কী না প্রশ্নের জবাবে অভিযুক্তরা দাবি করেন, তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই অনৈতিক সম্পর্ক ছিল।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারী এবং তার জামাইকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page