November 5, 2026, 7:44 pm
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

নামাজের মধ্যে ‘বিড়ালের প্রতি সদয় হয়ে’ আলজেরিযার ইমাম পেলেন রাষ্ট্রীয় সংবর্ধনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তারাবির নামাজ পড়াচ্ছেন আলজেরিয়ার একজন ইমাম। নামাজরত অবস্থাতেই তার কাঁধে চড়ে বসে এক বিড়াল। বিড়ালের প্রতি সদয় আচরণ দেখিয়েছেন ওই ইমাম। কয়েক সেকেন্ডের ছোট্ট এই ভিডিও ক্লিপটি মুহুর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এবার সেই ইমামকে বিশেষ সংবর্ধনা প্রদান করেছে আলজেরিয়ার সরকার।

আলজেরিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী ডক্টর ইউসুফ বেলমাহদি ইমাম ওয়ালিদের জন্য সংবর্ধনার আয়োজন করেন এবং তার সদয় আচরণের জন্য তাকে প্রশংসা করেন।

গ্লোবাল ভিলেজ স্পেস ম্যাগাজিনের খবরে বলা হয়, ভাইরাল সেই আলজেরিয়ান ইমামের নাম ওয়ালিদ মেহদাস। দেশটির সরকার তার জন্য একটি বিশেষ উদযাপন সংবর্ধনার আয়োজন করেছে। ইমাম ওয়ালিদ তারাবির নামাজের ইমামতি করছিলেন তখন বিড়ালটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটিকে দূরে সরিয়ে দেওয়ার পরিবর্তে তিনি বিড়ালটিকে আদর করেন। বিড়ালের প্রতি উদারতা এবং স্নেহ দেখানোর তার এই মানসিকতা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। বিড়াল তার ওপর ঝাঁপিয়ে পড়া সত্ত্বেও ইমাম তারাবির নামাজের ইমামতি করতে থাকেন। প্রার্থনার লাইভ সম্প্রচারে দেখা যায়, তিনি তার হাত দিয়ে বিড়ালটিকে আদর করেছেন।

ভাইরাল ভিডিও তাকে রাতারাতি খ্যাতি এনে দিয়েছে। তার ভিডিওটি নেতৃস্থানীয় বিশ্বব্যাপী মিডিয়া আউটলেটগুলিতে প্রদর্শিত হয়েছে এবং মুসলিম এবং অমুসলিম উভয় সম্প্রদায়ের কাছ থেকে তিনি প্রশংসা অর্জন করেছেন।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মতে ইমাম ওয়ালিদ বিশ্বকে ইসলামের একটি শান্তিপূর্ণ এবং প্রকৃত চেহারা দেখিয়েছেন। তার কাজ বিশ্বব্যাপী ইসলামের সঙ্গে সম্পর্কিত নেতিবাচক স্টেরিওটাইপ পরিবর্তন করতে সাহায্য করবে। অমুসলিম সম্প্রদায় মুসলমানদের ইতিবাচক দিক দেখতে পাবে।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page