September 21, 2026, 7:51 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫ হাজার ইয়াবা নিয়ে স্বামীসহ নারী কৃষি কর্মকর্তা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাচারকালে পাঁচ হাজার পিচ ইয়াবাসহ এক কৃষি কর্মকর্তা ও তার স্বামী এবং তাদের প্রাইভেটকারের চালককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। রাতেই তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ।

আটকৃতরা হলেন আড়াইহাজার উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার, তার স্বামী মোতাহার হোসেন সেলিম এবং প্রাইভেটকারের চালক আজিজুল হক।

পুলিশ জানায়, আড়াইহাজার উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি অফিসার আকলিমা আক্তার ও তার স্বামী ইয়াবার ব্যবসায় জড়িত এমন তথ্যের ভিত্তিতে তাদের ওপর গোয়েন্দা নজরদারি শুরু করে পুলিশ। শুক্রবার রাজধানী থেকে তিনি ও তার স্বামী পাঁচ হাজার পিস ইয়াবা ক্রয় করে ভাড়া করা একটি প্রাইভেট কারে আড়াইহাজারে নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন।

এই তথ্যের ভিত্তিতে তাদের বাড়ির অদূরে পুলিশের একটি দল অবস্থান নেয়। এসময় প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ গাড়িটি থামায়। ভেতরে তল্লাশি করে পাঁচ হাজার পিস ইয়াবা পাওয়া গেলে আটক করা হয় কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার, তার স্বামী মোতাহার হোসেন সেলিম ও গাড়ি চালক আজিজুল হককে।

পরে জব্দ করা ইয়াবা ও প্রাইভেট কারসহ আটকদের আড়াইহাজার থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের জিজ্ঞেসাবাদ করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন জানান, রাতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।

গ্রেফতারকৃতরা দক্ষিণপাড়া গ্রামে নিজেদের বাড়িতে বসবাস করেন। তারা সেখানে থেকে দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার পরিচালনা করে আসছিলেন বলে জানান পুলিশ সুপার।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page