October 7, 2026, 11:49 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

নারীরা ‘শারীরিক ভাবে দুর্বল হলেও অপরিহার্য : কিম জং উন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার দেশের নারীদের ‘শারীরিকভাবে দুর্বল’ তবে ‘দৃঢ়চেতা’ বলে প্রশংসা করেছেন। তিনি নারীদের ‘বিপ্লবের মজবুত স্তম্ভ’ হিসেবে অভিহিত করেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পিয়ংইয়ংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেন কিম। সেখানে উত্তর কোরিয়ার নারীদের কঠোর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি।

কিম বলেন, ‘আমাদের সমসাময়িক নারীরা বিপ্লবের মজবুত স্তম্ভ হয়ে উঠেছেন।’

তিনি আরও বলেন, ‘শারীরিকভাবে দুর্বল হলেও তারা নিঃসন্দেহে দৃঢ়চেতা। তাদের সাদামাটা মুখে সাহসের ছাপ স্পষ্ট, আর মুখের বলিরেখায় ফুটে ওঠে অক্লান্ত পরিশ্রমের গল্প।’

সপ্তাহের শেষ দিনের এই অনুষ্ঠানে কিমের স্ত্রী রি সল জু এবং কন্যা জু এ উপস্থিত ছিলেন।

কেসিএনএ’র প্রকাশিত ছবিতে দেখা যায়, জু এ তার বাবার পাশে তার হাত ধরে বসে আছেন। বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই এই পারমাণবিক রাষ্ট্রে তাকে কিমের অপ্রকাশিত সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করে আসছে।

অনুষ্ঠানে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের শীর্ষ কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকরাও অংশ নেন। কিমের ভাষণের পর সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদ সংস্থাটি জানায়, উপস্থিত দর্শকরা বিপুল করতালির মাধ্যমে কিমের বক্তব্যকে স্বাগত জানান।

কয়েক দশক ধরে কিম পরিবার উত্তর কোরিয়া শাসন করে আসছে এবং দেশটিতে এই পরিবারের ‘বংশীয় ঐতিহ্য’কে কেন্দ্র করে এক বিশেষ রাজনৈতিক বলয় গড়ে তোলা হয়েছে।



Our Like Page