February 21, 2026, 5:17 pm
শিরোনামঃ
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে : তথ্যমন্ত্রী যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী সংসদে বসা মাত্রই হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচন কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত সুনামগঞ্জে অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে ৮ জন আহত সুপ্রিম কোর্টের বিচারকদের লজ্জিত হওয়া উচিত : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নিউ স্টার্ট চুক্তি স্থগিত করে আমেরিকার গুপ্তচরবৃত্তি প্রতিহত করা সম্ভব হবে : রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার অন্যতম পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সই হওয়া নিউ স্টার্ট চুক্তি স্থগিত করার মধ্যদিয়ে মস্কো কিছু নিরাপত্তা সুবিধা পাবে। তিনি বলেন, এর ফলে আমেরিকার গুপ্তচরবৃত্তি প্রতিহত করা সম্ভব হবে। একইসঙ্গে তিনি বলেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ধ্বংস করার জন্য ওয়াশিংটন দায়ী।

রাশিয়া ২৪ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে রিয়াবকভ বলেন, “নিউ স্টার্ট চুক্তি স্থগিত করে আমরা বাড়তি কিছু নিরাপত্তা সুবিধা অর্জন করেছি।” তিনি আরো বলেন, “আমেরিকা আমাদের সামরিক জগতের তথ্য জানতে নানা রকম চ্যানেল সেট করে। কিন্তু এই চুক্তি স্থগিত করার ফলে আমেরিকার পরিদর্শন সুবিধা বন্ধ হয়ে গেছে, তারা আর তথ্য হাতিয়ে নিতে পারবে না।”
সের্গেই রিয়াবকভ বলেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যকার বর্তমান সম্পর্ককে এক কথায় ‘পতন’ বলা যায়। দুই দেশের সম্পর্ক ধ্বংস হয়ে গেছে এবং এজন্য আমেরিকা দায়ী।
গত বছর রাশিয়া নিউ স্টার্ট চুক্তি স্থগিত করে। এর ফলে মার্কিন পরিদর্শকরা রাশিয়ার কোনো পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবে না। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জবাবে রাশিয়া এই ব্যবস্থা নেয়।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page