July 28, 2026, 3:24 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নিজস্ব সেনাদের মনোবল বাড়াতে যুদ্ধ ময়দানে রুশ প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পূর্ব ইউক্রেনের বাখমুত শহর দখল নিয়ে তীব্র লড়াই চলছে ইউক্রেন ও রুশ সেনাবাহিনীর মধ্যে। এ অবস্থায় দক্ষিণ দোনেৎস্কে যুদ্ধরত সেনাদের মনোবল বাড়াতে হঠাৎ করে যুদ্ধ ময়দানে হাজির হলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু।

শনিবার (৪ মার্চ) সামনের সারিতে যুদ্ধরত সেনাদের সঙ্গে সাক্ষাৎ করতে যান রুশ প্রতিরক্ষামন্ত্রী।

তার এ আকস্মিক সফরের একটি ভিডিও পরে তিনি তার অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ফ্রন্ট লাইনারদের ধন্যবাদ জানান।

ভিডিওটিতে দেখা যায়, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু একটি হেলিকপ্টারে করে বিধ্বস্ত ভবনের পাশে গিয়ে নামেন। সেখানে কমান্ডারদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ শেষে দ্রুত ওই স্থান ত্যাগ করছেন।

সামরিক দৃষ্টিকোণ থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে বেশ কিছু দিন ধরে। আস্তে আস্তে হলেও শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার দিকে অগ্রসর হয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় বাহিনী সেখান থেকে হটে আসার আগে শেষবারের মতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে।

পশ্চিমা দেশের বিশ্লেষকরা মনে করছেন, বাখমুত থেকে ইউক্রেনীয় বাহিনীর প্রত্যাহারের মঞ্চ তৈরি হয়েছে।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় সৈন্যরা ওই শহরের পশ্চিমে নতুন পরিখা খনন করেছে এবং তাদের অভিজাত ইউনিটগুলোকে সেখানে পাঠানো হয়েছে।

পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্কে রসদ-পত্র সরবরাহের জন্য একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পথের ওপর এই বাখমুত শহরের অবস্থান। এই শহরের নিয়ন্ত্রণ দখল করতে পারলে রাশিয়া এই এলাকাটিকে ক্রামাটরস্ক ও স্লোভিয়ানস্কের মতো দুটি বড় শহরের দিকে এগিয়ে যাবার জন্য ভিত্তি তৈরি করতে পারবে।

বিশেষজ্ঞরা বলছেন, বাখমুত শহরে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে রাশিয়ার পক্ষে পুরো ডনবাস অঞ্চল দখল করে নেওয়া আরো সহজ হয়ে উঠবে। বাখমুত দখল করার জন্য লড়ছে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ। সূত্র : সিএনএন।

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page