March 5, 2026, 9:53 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনকালীন সময়ে ইসির পর্যবেক্ষণ অনুযায়ী কাজ করবে পুলিশ : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করে থাকি। নির্বাচন কমিশনের অবজারভেশন প্রতিপালনে বাধ্যবাদকতাও রয়েছে। অতএব নির্বাচনে দায়িত্ব পালনে নির্বাচন কমিশনের অবজারভেশন অনুযায়ী পুলিশ কাজ করবে।

শনিবার (৫ নভেম্বর) সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের তৃতীয় ও চারতলা সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এর আগে আইজিপি সিলেট মহানগর পুলিশের নবনির্মিত ৬ তলা ভবনের উদ্বোধন করেন।

আইজিপি বলেন, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে যা ব্যবস্থা নেওয়া দরকার পুলিশ তা নিবে।

তিনি আরও বলেন, প্রবাসে থেকেও যারা দেশের বিরুদ্ধে প্রপাগাণ্ডা চালাচ্ছে তাদের ব্যাপারে পুলিশ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্টারপোল একসঙ্গে কাজ করছে। যারা গুজব ছড়াবে, তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। গুজব ছড়ানোদের শনাক্ত করে দ্রুত পদক্ষেপ নিতে আইসিটি ডিপার্টমেন্ট কাজ করছে।

মাদকের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। এটা সামাজিক সমস্যা। সবাইকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। পরিবারকেও দায়িত্ব নিতে হবে।

এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ পুলিশের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page