February 13, 2026, 4:34 pm
শিরোনামঃ
তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল ইসলাম ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা ; ২টি স্থগিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি    বগুড়া-২ আসন ; জামানত হারালেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয় পেলেন বিএনপির জিলানী ঝিনাইদহ-৪ আসন ; নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত গোপালগঞ্জের তিন আসনেই জয় পেলেন ধানের শীষের প্রার্থীরা ইরানের সঙ্গে যুদ্ধ করতে মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে গেছে কারাবন্দি ইমরান খানের
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতায় বাধা দেখছি না : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে বিদেশিদের সঙ্গে তলে তলে কোনো আপস হয়নি। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে বড় দেশের সঙ্গে আওয়ামী লীগের কোনো টানাপোড়েন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নির্বাচনের স্বতন্ত্রী প্রার্থী বেশি হলেও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না বলেও মনে করেন তিনি।

বুধবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

নির্বাচন নিয়ে বড় দেশগুলোর টানাপোড়েন কিংবা তলে তলে আপস হয়ে গেল কি না, এমন প্রশ্ন রাখা হয় ড. মোমেনের কাছে। জবাবে মোমেন বলেন, কোনো টানাপোড়েন নাই। কারণ, আমরা অবাধ ও সুষ্ঠু এবং সংঘাতহীন নির্বাচন করার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। তলে তলে কিছুই হয় নাই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন তারা আমাদের বন্ধু। তারা আমাদের উন্নয়ন সহযোগী। তাদের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। আমেরিকা সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। একাত্তরে আমেরিকা আমাদের বিপক্ষে থাকলেও যেদিন আমরা স্বাধীনতা পেলাম তারপর থেকে আমেরিকা আমাদের প্রতিনিয়ত সহযোগিতা করছে। সব সময় সমর্থন দিয়েছে। জাতিসংঘের সদস্য পদের জন্য ১৬টা প্রস্তাব এসেছে, ১৫টায় আমেরিকা আমাদের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে।

তিনি বলেন, ভারত তো সবসময় আমাদের সহেযাগিতা করে আসছে। এখনও সহযোগিতা করছে। তাদের সঙ্গে আমাদের সোনালী অধ্যায়। ইউরোপ আমাদের বড় বাজার। তারা যদি আমাদের অপছন্দ করত আমাদের জিনিস কিনতো না। তারা (যুক্তরাষ্ট্র) লেবারের অবস্থা ভালো করতে চান, আমরা স্বাগত জানাই। তবে সেটা বাস্তব হতে হবে।

বাংলাদেশের নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্রগুলো আপত্তি জানালেও হঠাৎ করে চুপ হয়ে যাওয়া কূটনৈতিক সাফল্য কি না—জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমাদের নীতেতে বিশ্বাসী। যারা নীতিতে বিশ্বাস করে সব দেশ তাদের পছন্দ করে। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া সামনে নিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশে গণতন্ত্র নষ্ট করতে চাই না, আমরা সন্ত্রাস চাই।

‘এটা আমাদের লক্ষ্য। এটা পশ্চিমাদের লক্ষ্য। সুতরাং আমরা তাদের সঙ্গে আছি। তারা (বিদেশিরা) দেখছে উল্টো দল (বিএনপি) তো মুখে এক কথা বলে কাজে সন্ত্রাসী। কেউ তাদের পছন্দ করে না’ —বক্তব্যে যোগ করেন মন্ত্রী।

নির্বাচনে পশ্চিমা চাপ নিয়ে মোমেন বলেন, আমরা কখনও চাপ অনুভব করি না। আপনারা মিডিয়া আমাদের চাপ দিয়েছেন। আমাদের যে চাপ সেটা নিজেদের চাপ। আমরা নিজেরা চাপ অনুভব করি, যাতে একটা গ্রহণযোগ্য এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়। আমরা দুনিয়াকে দেখাতে চাই। অন্যদের তাগিদে না। অন্যরা আমাদের সাহায্যের জন্য এসেছে। আমেরিকা আমাদের সাহায্যের জন্য এসেছে।

আমেরিকার কি ধরনের সাহায্য করতে চায় তাও তুলে ধরেন মোমেন। তিনি বলেন, আমেরিকা আমাদের সাহায্যের জন্য এসেছে। সাহায্যটা হলো এই—যারা নির্বাচন বর্জন করবে বা প্রতিহত করবে আমরা (যুক্তরাষ্ট্র) তাদের আমাদের দেশে (যুক্তরাষ্ট্র) নেব না। তাদের দেশে নেওয়া না নেওয়া তাদের বিষয়। এতে আমরা খুব খুশি।

মোমেন বলেন, আমেরিকা যেটা বলেছিল, যারা নির্বাচন প্রতিহিত করবে বা বর্জন করবে তাদের তারা ভিসানীতি প্রয়োগ করবে। আমি খুব খুশি হব, যদি তারা সত্যি সত্যি প্রয়োগ করে। তারা (বিএনপি) তো নির্বাচন বর্জন করছে। যাতে নির্বাচন না হয় তার জন্য প্রচার…। আমেরিকা যে কমিটমেন্ট করে সেটা করলে ভালো।

নেতৃত্বের গাফিলতি এবং অপরিপক্বতার কারণে বিরোধী দল বিএনপি বিদেশির সমর্থন হারিয়েছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমাদের উল্টো দল, তাদের ওপর বিদেশি অনেকের বিশ্বাস হারিয়ে গেছে। আগে মনে করেছিল (বিদেশিরা) তারা বোধহয় খুব শক্তিশালী। কিন্তু ২৮ অক্টোবরের পর আন্দোলনের পর দেখল এটা গণতান্ত্রিক দল না। গণতান্ত্রিক দল সস্ত্রাসী তৎপরতা করে না, গেরিলা…।

বিএনপির সমালোচনা করে মোমেন বলেন, এরা তো মনে হচ্ছে, অগণতান্ত্রিক, সন্ত্রাসী দল। সন্ত্রাসকে কেউ পছন্দ করে না। আমার মনে হয়, তাদের নেতৃত্বের গাফলতি এবং অপরিপক্বতার কারণে তারা অনেকের (বিদেশিদের) সমর্থন হারিয়েছে।

স্বতন্ত্র প্রার্থী নিয়ে নির্বাচন হলে আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবশ্যই হবে। না হওয়ার কী কারণ আছে? অবশ্যই হবে। যদি ভোটার ভোট দেয় তাহলে এটা গ্রহণযোগ্য। যদি ফেব্রুয়ারি ১৯৯৬-এর মতো নির্বাচন হয়, ১০-১৫ পার্সেন্ট ভোট হয়; তাহলে গ্রহণযোগ্য না। ওটা দেশের মানুষ গ্রহণ করে নাই বের করে দিয়েছে। বিদেশ তো গ্রহণ করবেই না।

ভোট কেন্দ্রে ভোটার নিয়ে আসা বড় চ্যালেঞ্জ জানিয়ে মোমেন বলেন, আমাদের এখন বড় চ্যালেঞ্জ হলো, আমরা চাই অধিক সংখ্যক লোক যেন কেন্দ্রে এসে ভোট দেয়। উল্টো দল (বিএনপি) আতঙ্ক ছড়াচ্ছে। কোনো আতঙ্কের কারণ নাই। এবারের নির্বাচন কমিশন খুব শক্তিশালী। আমাদের পুলিশ বাহিনী অনেক উন্নত। আতঙ্কের কোনো কারণ নাই। সব ভোট কেন্দ্রগুলো সিকিউর (নিরাপদ)।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page