September 19, 2026, 8:54 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনে খারাপ ফলাফলের জন্য ট্রাম্পকে দায়ী করছেন জ্যেষ্ঠ নেতারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের তুলনামূলক খারাপ ফলের জন্য রিপাবলিকান দলের কিছু জ্যেষ্ঠ নেতা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন।

কংগ্রেসের এবারের ভোটে ট্রাম্পের সমর্থন করা অনেক রিপাবলিকান প্রার্থী হেরে গেছেন। এতে দলের মধ্যে তার সমালোচকরা সরব হয়ে উঠেছেন।

ট্রাম্প কয়েকদিন ধরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়ায় নেতাদের অনেকেই এ নিয়ে উদ্বিগ্ন।

মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হোগান জানান, ট্রাম্পের জন্য তারা তিনটি নির্বাচনে হেরেছেন।

লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডি বলেছেন, তাদের দলের একটি নতুন সূচনা দরকার। বিল ক্যাসিডি ট্রাম্পের অভিশংসনের বিচারে তাকে দোষীসাব্যস্ত করার পক্ষে ভোট দিয়েছিলেন।

রোববার এনবিসির মিট দ্য প্রেস শোতে বিল ক্যাসিডি বলেন, ‘যারা সাবেক প্রেসিডেন্টের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তারাই ভোটে খারাপ করেছেন। ’

এজন্য দায় কার উপস্থাপক চাক টড তা জানতে চাইলে ক্যাসিডি ট্রাম্পকে দোষারোপ করেন।

নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু এবিসির দিস উইক অনুষ্ঠানে বলেছেন, হোয়াইট হাউসের জন্য আরেকবার লড়াইয়ে নামার ঘোষণা দেওয়া ডোনাল্ড ট্রাম্পের জন্য হবে ভয়ঙ্কর কাজ। মধ্যবর্তী নির্বাচনে তার দলের খারাপ পারফরম্যান্সের জন্য প্রার্থীদের নিম্নমানকে দায়ী করেছেন তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page