August 5, 2026, 4:40 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ইমরান খান  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেয়া নির্বাচনের কমিশনের রায়কে আদালতে চ্যালেঞ্জ করেছেন সাবেক ক্রিকেট দেশটির নির্বাচন কমিশনের দেয়া রায়কে তিনি গতকাল চ্যালেঞ্জ করেন।

রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে তিনি নির্বাচনে অযোগ্য হওয়ার ঘোষণা বাতিলের জন্য আবেদন করেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।

এর আগে বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রি করার অভিযোগ তুলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সরকারি পদের অযোগ্য বলে ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। পাকিস্তানের জোট সরকারের অভিযোগ, ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকার সময় বিদেশী উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছ থেকে যেসব উপহার পেয়েছিলেন, সেগুলোর বিক্রি থেকে পাওয়া অর্থের বিস্তারিত প্রকাশ করেননি।

ক্ষমতাসীন জোট এ ব্যাপারে নির্বাচন কমিশনের রুলিং চেয়েছিল। এরপরই নির্বাচন কমিশনের ট্রাইবুনাল এক লিখিত রুলিংয়ে সংবিধানের ৬৩ (১) (পি) ধারা অনুযায়ী ইমরান খানকে পার্লামেন্ট বা প্রাদেশিক আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত বা মনোনীত হবার অযোগ্য বলে ঘোষণা করে।

ইমরান খানের দাবি, নির্বাচন কমিশনের এমন ঘোষণা পাকিস্তানের সংবিধানের ৬৩ অনুচ্ছেদের লঙ্ঘন। তিনি আদালতে আবেদন করেন, যাতে তার বিরুদ্ধে ঘোষিত এই শাস্তি বাতিল করা হয় এবং নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page