September 18, 2026, 9:44 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন করে বৈধতা অর্জন করতে পারবে না ইহুদিবাদী ইসরাইল : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, বর্ণবাদী ইসরাইল সরকার একটি জবরদখলকারী অবৈধ শাসনব্যবস্থা যা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে প্রতিষ্ঠা করা হয়েছে। কাজেই অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নির্বাচনের আয়োজন করে এই অবৈধ সরকার বৈধতা অর্জন করতে পারবে না।

হামাসের অন্যতম মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু বার্তা সংস্থা আল-আহেদকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। তিনি ইসরাইলি রাজনীতিবিদদের মধ্যে তীব্র মতপার্থক্যের প্রতি ইঙ্গিত করে বলেন, ইসরাইলে বর্তমানে যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার কোনো গুরুত্ব হামাসের কাছে নেই।

হামাসের মুখপাত্র বলেন, সামাজিক, রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থাসহ গোটা ইসরাইল সরকার অবৈধ এবং তেল আবিবে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা ফিলিস্তিনি জাতির শত্রু। নির্বাচনের মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল বৈধতা অর্জন করবে না। কানু আরো বলেন, যে দখলদার ইসরাইল ফিলিস্তিনি জনগণকে নির্বিচারে হত্যা করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ন্যায়সঙ্গত অধিকার ফিলিস্তিনিদের রয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের রাজনৈতিক অচলাবস্থার অবসানের জন্য মঙ্গলবার সেখানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত চার বছরেরও কম সময়ের মধ্যে ইসরাইলে এই নিয়ে পঞ্চমবারের মতো পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২০১৯ সালের পর তেল আবিবে কোনো কার্যকর সরকার ক্ষমতায় নেই।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page