November 3, 2026, 9:19 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

নিষেধাজ্ঞার সময় কী নারীদেরকে বাদ রাখে ওয়াশিংটন : বাইডেনের মন্তব্যে তেহরানের প্রশ্ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের নারীদের পাশে রয়েছেন’ বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তার কঠোর সমালোচনা করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, দীর্ঘদিন ধরে আমেরিকা ইরানের জনগণের উপর যে নিষেধাজ্ঞা এবং সর্বোচ্চ চাপ প্রয়োগ করার নীতি অনুসরণ করে আসছে তার সাথে বাইডেনের এ বক্তব্য সাংঘর্ষিক।

বিবৃতিতে বলেছেন, তার প্রশাসন ইরানের নারী এবং তাদের মানবাধিকারের দাবির প্রতি সমর্থন জানায়। এর জবাবে গতকাল (বৃহস্পতিবার) এক টুইটার পোস্টে নাসের কানয়ানি বলেন, বহু বছর ধরে আমেরিকা ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে যা নিতান্তই সন্ত্রাসবাদ। নিষেধাজ্ঞার নামে আমেরিকা এমনকি ইরানের মুমূর্ষু রোগীর ওষুধ কেনার পথ বন্ধ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ওয়াশিংটন যখন ইরানের বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতা এবং নিষ্ঠুরতা দেখাতে বাদ রাখেনি তখন প্রেসিডেন্ট বাইডেন ইরানের নারীদের প্রতি সমর্থন জানানোর কথা বলছেন। আমেরিকা ইরান-বিরোধী অর্থনৈতিক সন্ত্রাস চাপিয়ে দিয়ে ইরানকে একটুও করুণা দেখায়নি, অসুস্থ শিশুরাও তাদের এই সন্ত্রাসবাদ থেকে রক্ষা পায়নি। তিনি বাইডেন প্রশাসনের প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘ইরানের নারী ও মায়েরা কী আপনাদের নিষেধাজ্ঞের বাইরে ছিলেন?”

এদিকে, গতকাল দিনের প্রথম ভাগে ইরানের নারী ও পরিবার বিষয়ক ডেপুটি ভাইস প্রেসিডেন্ট খাদিজা কারিমি পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করে বলেন, কয়েকটি পশ্চিমা রাষ্ট্রের উসকানির কারণে দেশে দাঙ্গা এবং সহিংসতা হচ্ছে। পশ্চিমা দেশগুলো জনগণের আবেগ উসকে দিয়ে সহিংসতা ঘটাচ্ছে, অন্যদিকে এসব মানুষের অধিকারের কথা বলছে- যা অত্যন্ত দুঃখজনক।

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page