April 6, 2026, 3:01 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় চাঁদপুরে ১৬ জেলে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকার করায় গত ২৪ঘন্টায় ১৬ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬টি বেহুন্দি জাল, ৬টি ইঞ্জিন চালিত নৌকা, ৮লাখ ১৫ হাজার ৭০০ মিটার কারেন্টজাল এবং ১৩০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১টায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএমএস ইকবাল।

নৌ পুলিশের দেয়া তথ্যে জানাগেছে, গত ২৪ঘন্টা চাঁদপুর নৌ থানা এলাকায় পদ্মা ও মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় যাত্রাবাহী লঞ্চ এমভি জামাল-৮ থেকে ১২টি চায়না চাই জব্দ করা হয়।

এছাড়া ইলিশ অভয়াশ্রম অভিযানের অংশ হিসেবে চাঁদপুর মোহনা, লগিমারা-চর রাজরাজেশ্বর, আমিরাবাদ লাল বয়া ও বহরিয়া এলাকা থেকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ১৬ জনকে আটক করা হয়।আটক ১৬ জেলের মধ্যে ১২ জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে ৬টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।বাকী ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে জব্দ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস, জাটকা মাছ স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী ও এতিমখানায় বিতরণ করা হয়।

বাঁশের ঝোপ নদীতে বাল্কহেড দ্বারা বিনষ্ট এবং বেহুন্দি জাল, নৌকা ও চায়না চাই থানার হেফাজতে রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page