October 13, 2026, 5:25 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে ইলিশ ধরায় ৫০ জেলে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিষেধাজ্ঞা অমান্য করে জেলার মেঘনা নদীতে ইলিশ ধরায় সদর ও হাইমচর উপজেলায় পৃথক অভিযানে ৫০ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরে আটক হয়েছে ২৩জন এবং হাইমচরে আটক হয়েছে ২৭জন।

শনিবার ও রোববার দুপুর পর্যন্ত টাস্কফোর্সের অভিযানে এসব জেলেদেরকে আটক করা হয়।

অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চাঁদপুর সদরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান করা হয়। এ সময় ২৩জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ১৭জনকে ভ্রাম্যমান আদালতে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং ছযজন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। তিনি বলেন, অভিযানের সময় ৮০ হাজার মিটার কারেন্টজাল, চারটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়।

এদিকে হাইমচরে অভিযানে অংশগ্রহণকারী জ্যেষ্ঠ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ বলেন, রোববার ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা টাস্কফোর্স মেঘনা নদীতে অভিযান করে ২৭ জেলেকে আটক করেন। একই সময় ২টি মাছ ধরার নৌকা ও ৪০ হাজার মিটার কারেন্টজাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনী ব্যবস্থা গ্রহণ শেষে কারাগারে পাঠানো হবে। সূত্র: বাসস

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page