October 17, 2026, 5:13 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গৃহহীন মানুষের জন্য মাথা গোঁজার ঠাই করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকরী উদ্যোগ আশ্রয়ণ প্রকল্প। এই প্রকল্পের ঘর পাইয়ে দিতে ইউপি মেম্বার টাকা নিলেও ঘর বা টাকা ফেরত না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে একটি অসহায় পরিবার। বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে তারা।

সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোদ্দ বোতলাগাড়ীর এই ঘটনার অভিযোগ সূত্রে জানা যায়, বোতলাগাড়ী ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে এলাকার সরদারপাড়ার মো. আনোয়ার হোসেনের স্ত্রী মোরশেদা বেগম ১ নং ওয়ার্ডের মেম্বার মো. জাহাঙ্গীর কবির ময়নুলের কাছে ধর্ণা দেয়। এতে মেম্বার ঘর দেওয়ার জন্য ওয়াদা করে।

তবে ইউএনও, এসিল্যান্ড, তহশিলদারকে টাকা না দিলে সম্ভব হবে না বলে জানায়। এর প্রেক্ষিতে ১ লাখ টাকা দাবি করে সে। ঘর পাওয়ার আশায় সুদের ওপর টাকা নিয়ে ৩০ হাজার টাকা দেয় আনোয়ার হোসেন। কিন্তু প্রথম ও দ্বিতীয় ধাপ পেরিয়ে গেলেও কোন ঘর বরাদ্দ না পাওয়ায় টাকা ফেরত চায়। এতে মেম্বার দীর্ঘ তিন মাস থেকে টালবাহানা করছে মেম্বার। ফলে ঘর ও টাকা কোনটাই না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে ভূমিহীন পরিবারটি।

আনোয়ার হোসেন জানান, মেম্বার ১ লাখ টাকা চেয়েছিল। অগ্রিম ৩০ হাজার টাকা দিয়েও এখন ঘর পাচ্ছি না। আবার টাকাও দিচ্ছে না। মোবাইলে এ সংক্রান্ত কথোপকথনের রেকর্ডিং আছে।

অথচ টাকার বিনিময়ে অনেক স্বচ্ছল পরিবারকেও ঘর দেওয়া হয়েছে। এমনকি একই পরিবারের দুইজনকেও দিয়েছে মেম্বার। যেমন খোদ্দ বোতলাগাড়ী পূর্ব হাজীপাড়ার নুর ইসলামের ছেলে মো. আবু সাঈদ, ছামছুল ইসলামের রবিউল ও সবুজ, মৃত বটু মামুদের ছেলে রেজাউল, আতাউলের ছেলে নয়ন ইসলাম এবং দালালীপাড়ার মৃত হারিংগা মামুদের ছেলে জাবেদ আলী (মাইয়ালু)। তদন্ত করলেই এর প্রমাণ মিলবে।

অভিযোগের বিষয়ে ইউপি মেম্বার জাহাঙ্গীর কবির ময়নুল বলেন, ঘর দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়। আনোয়ার মূলত পোড়ারহাট বাজারের দোকান নিতে টাকা দিয়েছে। সে টাকা ফেরত দেওয়া হবে। আমার প্রতিপক্ষরা অহেতুক হয়রানি করতে এমন অপপ্রচার চালিয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী, ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে জড়িত কেউই পার পাবে না বলেও জানান তিনি।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page