September 7, 2026, 2:51 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীতে ছোট ভাইকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নীলফামারীর কিশোরগঞ্জে ছোট ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মেহেদি হাসান লেমন নামে এক যুবকের বিরুদ্ধে। পরে অভিযুক্ত বড় ভাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

মঙ্গলবার সকালে রণচণ্ডী ইউনিয়নের উত্তর কুঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত আওকত হোসেন জুয়েল ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। সে রণচণ্ডী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। অভিযুক্ত লেমন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দুই মাস আগে লেমনের বিয়ে হয়। কয়েক দিন ধরে তার মানসিক সমস্যা দেখা দেয়। সোমবার রাতে তিনি তার স্ত্রীকে ঘরে রাখতে চায় কিন্তু মোতাহারা বেগম ছেলের স্ত্রীকে তার ঘরে নেয়। তখন লেমন তার ছোট ভাইয়ের সঙ্গে ঘুমায়।

সকালে উঠে মোতাহারা বেগম ছেলের ঘরে শব্দ শুনতে পায়। ভিতরে ঢুকে ছোট ছেলের গলাকাটা দেহ দেখতে পায়। বড় ছেলের হাতে ধারালো দা দেখে হতবাক হন। এ সময় লেমন বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে মেডিকেলে পাঠায়।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মণ্ডল জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ পাহারায় অভিযুক্ত যুবক রংপুরে চিকিৎসাধীন রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page