October 18, 2026, 10:50 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহু’র বিচার বিভাগ সংস্কার কর্মসূচির প্রতিবাদে প্রশিক্ষণ মহড়া বয়কট করল ইসরাইলের রিজার্ভ পাইলটেরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র কথিত বিচার বিভাগ সংস্কার কর্মসূচির প্রতিবাদে অংশ নিয়েছে বিমানবাহিনীর কয়েক ডজন রিজার্ভ পাইলট। তারা বলেছে, নেতানিয়াহুর বিতর্কিত কর্মসূচির প্রতিবাদে তারা একদিন প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে না।

গতকাল (রোববার) এক চিঠিতে ৩৭ জন এফ-ফিফটিন জঙ্গিবিমানের পাইলট জানিয়েছে, নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কার পরিকল্পনার প্রতিবাদে তারা বুধবারের প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে না।

ইসরাইলের সামরিক বাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখার ক্ষেত্রে দীর্ঘদিনের যে নিয়ম গড়ে উঠেছিল ৩৭ পাইলটের এই প্রশিক্ষণ কর্মসূচি বয়কট করার মধ্যদিয়ে তার কার্যত অবসান ঘটলো। এটি ইসরাইলের সামগ্রিক ব্যবস্থার উপর মারাত্মক আঘাত হিসেবে দেখা হচ্ছে।

ইসরাইলের বিমান বাহিনীকে ইহুদিবাদী সরকারের কৌশলগত বাহু হিসেবে দেখা হয় এবং যুদ্ধের সময় রিজার্ভ পাইলটদের উপর ইসরাইল ব্যাপকভাবে নির্ভরশীল। ইসরাইলি বিমান বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার অংশ হিসেবে নিয়মিতভাবে তাদের প্রশিক্ষণ দেয়া হয়।

ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র রিজার্ভ পাইলটদের প্রশিক্ষণ মহড়া বয়কট করা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছে। এ বিষয়ে নেতানিয়াহুর দপ্তরের মন্তব্য জানার জন্য অনুরোধ করলে তারাও তাতে সাড়া দেয়নি।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page