October 10, 2026, 1:49 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয় : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক দৃঢ় এবং ভালো বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নেতানিয়াহুকে ‘মানসিকভাবে সুস্থ’ রাখতে মাঝেমধ্যে তাকে কঠোর অবস্থান নিতে হয় বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (১৯ জুন) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক মার্ক কাপুটোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জবাব দেন, আমাদের সম্পর্ক ভালো এবং মজবুত। কিন্তু তাকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য মাঝেমধ্যে আমাদের কঠিন হতে হয়।

সম্প্রতি লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান নিয়ে দুই নেতার মধ্যে উল্লেখযোগ্য টানাপোড়েন চলছে। গত ২ মার্চ থেকে লেবাননে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার নেতানিয়াহুকে অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। কিন্তু নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুরোধে কর্ণপাত করছেন না। কয়েকদিন আগে এই ইস্যুতে তিনি নেতানিয়াহুকে কড়া ধমকও দিয়েছিলেন।

এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ওয়াশিংটন এই চুক্তিকে স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দিতে চায়। তবে তেহরান স্পষ্ট শর্ত দিয়েছে স্থায়ী শান্তি চুক্তির জন্য ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ করতেই হবে।

প্রেসিডেন্ট ট্রাম্পও লেবাননে যুদ্ধ বন্ধ করতে চান। কিন্তু নেতানিয়াহুর আন্তরিকতার অভাব ও অসহযোগিতার কারণে এখনও তা সম্ভব হয়নি বলে জানা গেছে।

ইসরায়েলকে লেবাননে হামলা থেকে বিরত রাখতে পারবেন কি না এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, হ্যাঁ, আমি পারব। নেতানিয়াহু এবং ইসরায়েলের সরকারি কর্মকর্তারা আমাকে সম্মান করেন। আমি কোনো নির্দেশ দিলে তারা সেটা মেনে চলবে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page