October 17, 2026, 4:24 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোনায় স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরে মহান স্বাধীনতা দিবসে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনে র‍্যালি নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এ ঘটনায় বিএনপির চার নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রবিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কাচারি মোড় থেকে ব্যানার নিয়ে বিএনপির নেতাকর্মীরা শহীদ বেদিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইমাম হাসান আবু চাঁন, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ, দুর্গাপুর পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক ও যুবদল নেতা শাহ আলম।

পুলিশের দাবি, র‌্যালি নিয়ে শহীদ বেদিতে ফুল দিতে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গালিগালাজ শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। তখন তাদের বাধা দিলে সংঘর্ষে জড়ান। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। পরে বিএনপির চার নেতাকর্মীকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

তবে বিএনপি নেতাদের দাবি, র‌্যালি নিয়ে শহীদ বেদিতে ফুল দিতে যাওয়ার সময় ব্যানার নিতে বাধা দেয় পুলিশ। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় পুলিশের। একপর্যায়ে লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন। চার জনকে আটক করে পুলিশ।

দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলম ভূঁইয়া বলেন, ‘সকালে উপজেলার কাচারি মোড় থেকে ব্যানার নিয়ে শহীদ বেদিতে ফুল দিতে যাওয়ার পথে ব্যানার নিতে বাধা দেয় পুলিশ। আমরা সেখান থেকে চলে আসার সময় ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় পুলিশ। এ সময় আমাদের ওপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। সেইসঙ্গে গুলি ছুড়েছে। পরে আমাদের চার নেতাকর্মীকে আটক করা হয়। এ ঘটনায় আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হন।’

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘স্বাধীনতা দিবসের কর্মসূচিতেও যদি পুলিশ বাধা দেয়, তাহলে এর চেয়ে ন্যক্কারজনক ঘটনা আর কী হতে পারে। নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানাই। আটক নেতাকর্মীদের মুক্তি চাই।’

নেত্রকোনার অতিরিক্তি পুলিশ সুপার (মিডিয়া উইং) মো. লুৎফুর রহমান বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা র‌্যালি করে শহীদ বেদিতে যাওয়ার সময় পুলিশকে দেখেই অকথ্য ভাষায় গালিগালাজ ও ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে।’

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page