October 6, 2026, 11:18 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোনায় কলেজছাত্রীকে চালের দোকানে নিয়ে ধর্ষণের অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নেত্রকোনার মদনে এক কলেজছাত্রীকে চালের দোকানে নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। এ ব্যাপারে ছাত্রীর মা বৃহস্পতিবার বিকালে মদন থানায় সাজন (২২) নামে এক যুবককে আসামি করে মামলা করেছেন।

অভিযুক্ত সাজন উপজেলার পৌর সদরের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ মিয়ার ছেলে।

থানা ও মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই তরুণী মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। মঙ্গলবার সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়ে কলেজে যাওয়ার সময় জোরপূর্বক একটি চালের দোকানে নিয়ে যায় সাজন। এ সময় বাহির থেকে একজন দোকানে তালা ঝুলিয়ে দেয়। সেখানেই তাকে একাধিকবার ধর্ষণ করে।

ছাত্রীটি জানায়, আমি ডাক-চিৎকার করলেও শেষ রক্ষা পাইনি। তাই নিরুপায় হয়ে মাকে নিয়ে থানায় এসেছি। আমাকে যেভাবে ক্ষতি করেছে অন্য মেয়ের যেন আমার মতো আর ক্ষতি না হয়। আমি সাজনের শাস্তি চাই।

ছাত্রীর মা বলেন, কলেজে যাওয়ার সময় আমার মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে সাজন ধর্ষণ করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি চাই সাজনের সর্বোচ্চ শাস্তি।

মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, এ ব্যাপারে ভিকটিমের মা সাজনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন। এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করছি। বৃহস্পতিবার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।



Our Like Page